1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

পানিতে ডোবা দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় পটুয়াখালীতে এক সচেতনতা মূলক আলোচনা সভা ও প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী চেম্বার অব কমার্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিরিন রহমান নার্সিং কলেজের প্রভাষক ফয়সাল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন চাইল্ড প্রোটেকশন কমিউনিটি মবিলাইজার সাইফুন আরা বায়েজীদ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রতি বছর বহু শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে, যা প্রতিরোধযোগ্য। এই দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা সন্তানদের পানির আশেপাশে একা না রাখা এবং সাঁতার শেখানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয় এবং স্থানীয়ভাবে ডুবে মৃত্যু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট