1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের আয়োজনে ঈদে মিলাদুনবী উপলক্ষে প্রতিযোগিতা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে আলহাজ ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ই অক্টোবর) মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজে সকাল সাড়ে ১০টায় প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল ও মাদরাসার তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মৌলভীবাজার পৌরসভার হলরুমে আলহাজ ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও রাজনগর ডিএস ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা শফিকুল আলম সুহেলের পরিচালনায় বিজয়ীদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ট্রাস্টি আহমদ রায়হান ফারহি, সমাজসেবক একলাছুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের গনমাধ্যকর্মী।

বক্তব্য রাখেন খালিশপুর রহমানিয়া সিনিয়র আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাছিত, মাড়কোনা দাখিল মাদরাসার সুপার ও ট্রাস্টি মুফতি মাওলানা মো. রুহুল আমিন, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: জয়নাল মিয়া, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মোশাররফ হোসেন, ট্রাস্টের অন্যতম পরিচালক মাওলানা জহিরুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক সাপ্তাহিক মুজাহিদ আহমদ, পূর্বদিকের সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, তালামীযে ইসলামিয়ার মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বি রতন, সাধারণ সম্পাদক মো. নাসির খান, শ্যামেরকোনা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক, দৈনিক কালবেলার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম, সদর উপজেলা তালামীযের সভাপতি মো: গিয়াস উদ্দিন রাফি, সহ-সভাপতি ছায়েম আহমদ, সাধারণ সম্পাদক মো: বদরুল ইসলাম।

পর্যবেক্ষক ও বিচারকের দায়িত্ব পালন করেন রাজনগর দারুচ্ছুন্নাহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: আলকামুন, আরবি প্রভাষক মাওলানা মো: আব্দুশ শাকুর, সমাজবিজ্ঞানের প্রভাষক মো: জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক মো: সুয়াইবুর রহমান খান, মো: আব্দুর রাজ্জাক, মোঃ মুনিবুর রহমান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন পারভেজ আহমদ, ইফতেখার আহমদ সনি, হাফিজ আব্দুল ওয়াহিদ, হাফিজ এনামুল হক প্রমুখ।

ষষ্ট ও সপ্তম শ্রেণী ক গ্রুপ এবং ৮ম ও ১০ম শ্রেণী খ গ্রুপ। এই দুগ্রুপে ৩ জন করে ৬ জনকে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ক গ্রুপের প্রথম বিজয়ী আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফারিহা তাবাসসুমকে ৫ হাজার, দ্বিতীয় পুরস্কার বিজয়ী দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের আদ্রিতা জুহিন ৩ হাজার ও তৃতীয় পুরস্কার বিজয়ী হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নাফিছা আলম সাউদাকে ২ হাজার টাকা পুরস্কার এবং প্রতিযোগিতায় খ গ্রুপের প্রথম বিজয়ী বাহারমর্দান জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের তাহমিদা আক্তার ৫ হাজার, দ্বিতীয় পুরস্কার বিজয়ী আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের রহিমা আক্তার নিশিতাকে ৩ হাজার, তৃতীয় পুরস্কার বিজয়ী লতিফিয়া হিফজুল কোরআন মাদরাসার মাহের ইসলাম রাহিকে নগদ ২হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া আরো ১২ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে বিশেষ উপহার হিসাবে মগ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট