1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

শ্রীমঙ্গলে দুর্গাপূজার কমিটির সঙ্গে মুজিবের মতবিনিময় সভা

তিমির বনিক,মৌলভীবাজার
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী ও শ্রীমঙ্গল পূজা কমিটি পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শুক্রবার (৪ঠা অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বিঘ্নে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বিগত সময়ের মত দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতায় বিগত দিনের ন্যায় এবারও দুর্গোৎসব পালনে সকল রকমের সহায়তা অব্যাহত থাকবে। বিএনপি’র নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। তিনি বলেন, আপনাদের মনোবল শক্ত রেখে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন অনুষ্ঠিত হবে। প্রতিটি পুজামন্ডপে আপনাদের সাথে সমন্বয় করে বিএনপি’র নেতাকর্মীরা পাহারায় থাকবে।

মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন ও পৌরসভার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুসহ দলের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট