1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

রাজনগর আওয়ামী লীগের সভাপতিসহ ২জন গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়ছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরী ঈমানী ও সহ-সভাপতি আজিজুর রহমান খান তছকির। শুক্রবার (৪ঠা অক্টোবর) বিকেলে রাজনগর সদর ইউনিয়নের কর্নিগ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মৌলভীবাজার মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মৌলভীবাজার সদর থানায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এসব মামলায় জেলার বিভিন্ন থানার পুলিশ আসামীদের আটক করতে তৎপর রয়েছে। শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে রাজনগর থানা পুলিশের সহায়তায় মৌলভীবাজার মডেল থানা পুলিশ কর্নিগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় আওয়ামী লীগ সভাপতি আজাদ মিয়া চৌধুরী ঈমানী ও সহ-সভাপতি আজিজুর রহমান খাঁন তছকিরকে আটক করা হয়। তাৎক্ষণিক তাদেরকে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মোবাশ্বির গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, মডেল থানা পুলিশ সহযোগিতা চাইলে আমরা তাদের সহযোগিতা করি। আসামীদের সদর মডেল থানায় পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট