1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্ব শিক্ষক দিবস ২০২৪: ভোলায় আলোচনা সভায় শিক্ষকদের কণ্ঠস্বর মূল্যায়নের আহ্বান

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

শনিবার (৫ অক্টোবর ২০২৪) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ভোলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এর আলোকে অনুষ্ঠিত এই সভায় শিক্ষকদের অধিকার, মর্যাদা ও নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক এডভোকেট বিথি ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু তাহের। সভাটি পরিচালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ পরিচালক গোপাল চন্দ্র শিল।

প্রধান অতিথি মোঃ আবু তাহের বলেন, “শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মান উন্নয়ন অত্যন্ত জরুরি। শিক্ষকদের আরও সুযোগ ও প্রশিক্ষণ প্রদান করে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা সম্ভব।”

সভায় উপস্থিত শিক্ষকরা তাদের পেশাগত চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। ৬২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলনের আহ্বান জানান। অন্যদিকে, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

১৯৬৬ সালের ইউনেস্কো ও আইএলও-র সুপারিশ অনুসরণে প্রতিবছর এই দিবস পালিত হয়। বাংলাদেশে ২০০৭ সাল থেকে গণসাক্ষরতা অভিযান নিয়মিতভাবে এই দিবস উদযাপন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট