1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

পটুয়াখালীতে সেনাবাহিনীর অভিযানে চিহ্নিত অপরাধী সোহাগ মাঝি গ্রেফতার

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের চিহ্নিত অপরাধী মোঃ সোহাগ মাঝিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। ৩ অক্টোবর রাত ১১:০০ ঘটিকায় পটুয়াখালী সদর আর্মি ক্যাম্পের একটি যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

সোহাগ মাঝির বিরুদ্ধে ধর্ষণ, ব্যাংক ডাকাতি, অবৈধ অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। পটুয়াখালী সদর থানায় তার বিরুদ্ধে আগে থেকেই বেশ কয়েকটি অভিযোগ দাখিল ছিল, যার মধ্যে ধর্ষণ এবং ডাকাতির মতো গুরুতর অপরাধও রয়েছে। এছাড়াও, তিনি ঢাকা সিএমএম আদালতে একটি ব্যাংক ডাকাতির মামলার সাথে জড়িত ছিলেন।

অভিযুক্ত ব্যক্তি পটুয়াখালী এলাকার জনজীবন অতিষ্ঠ করে তুলেছিল, কারণ তিনি স্থানীয়ভাবে একটি অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালনা করছিলেন বলে জানা গেছে। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কিছু ব্যক্তি গুরুতর অভিযোগ তুলে ধরেন।

সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে, অভিযুক্ত সোহাগ মাঝির নির্ভুল অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। অবশেষে রাত প্রায় ০২:১০ ঘটিকায় পটুয়াখালী সদর আর্মি ক্যাম্পের অভিযান টিম তাকে প্রত্যন্ত গ্রামে তার এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর তাকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় জনগণের মতে, এই গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট