1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

ডৌবাডি ইউনিয়ন চেয়ারম্যান নিজাম গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিনকে এসএমপি সিলেট এয়ারপোর্ট থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯,সিলেট এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) বৃহস্পতিবার (৩রা অক্টোবর) জানান,’সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান এম. নিজাম উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেট শহরে নিরীহ ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও বিগত সরকারের আমলে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩ অক্টোবর) অনুমানিক সোয়া ১টায় সিলেট জেলার এয়াপোর্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে (এসএমপি) কোতয়ালী মডেল থানার মামলা নং- ১৫/৩৭০, তারিখ: ২০ আগষ্ট ২০২৪ ইং, ধারা- ১৪৩/১৪৭/১৪৯/৩২৪/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড- ১৮৬০;) এর মূলে অজ্ঞাতনামা হিসেবে সিলেটের গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন (৩৩), পিতা- মৃত নুর মিয়া, থানা-গোয়াইঘাট,জেলা-সিলেট’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়’।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-৯,সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট