1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ জন গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার বাপ্তা পাইলট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। তারা সবাই বাপ্তা ইউনিয়নের বাসিন্দা।

ভোলা নৌ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মুফতাদি উল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৮৭ বোতল ফেনসিডিল, ১৭টি ইয়াবা, একটি রামদা, ৬টি মোবাইল ফোন এবং নগদ ৩২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়েছে।

মুফতাদি উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলটসংলগ্ন মাদক ব্যবসায়ী শহিদুলের গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করে।

এ অভিযানে নৌবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয় ছিল। তিনি বলেন, রাতেই গ্রেপ্তারকৃতদের এবং জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেখানে একটি মামলা দায়ের করা হয়েছে।

জনস্বার্থে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান মুফতাদি উল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট