1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

আন্তর্জাতিক অহিংস দিবস” মৌলভীবাজারে পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই- এই স্লোগানকে প্রতিপাদ্য হিসেবে সামনে রেখে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২রা অক্টোবর) সকালে শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে পিস ফ্যাসিলিটের গ্রুপ (পিএফজি) ও ইয়ূথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ শ্রীমঙ্গলের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইদিন মৌলভীবাজার প্রেসক্লাবের সামনেও পিএফজির উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে ইউকে এইড ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় প্রতিবছর ২রা অক্টোবর বিশ্ব অহিংস দিবস হিসেবে পালন করা হয়।

অহিংস দিবস উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় ও পিএফজি’র সদস্য ও জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত,মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শামীম আহমেদ, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, অ্যাম্বাসেডর কাজী আসমা, সদস্য মকসুদুর রহমান ও এম এ রহিম নোমানি (সমাজসেবক) প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট, সাংবাদিক, ব্যবসায়ী, পিএফজির অ্যাম্বাসেডর জহির আহমদ শামীম, পিএফজির সদস্য ছায়ফুর রহমান, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সহসমন্বয়কারী চৌধুরী সিরাজাম মনিরা, সদস্য প্রবীর সিংহ, টিআইবির ইয়েস সদস্য মো: তোফায়েল আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

একই দাবীতে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে পিএফজি মৌলভীবাজারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার কো-অর্ডিনেটর খালেদ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সিনিয়র সাংবাদিক নরুল ইসলাম শেফুল, এডভোকেট মোশতাক আহমদ, মো, মাহমুমুদর রহমানসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট