1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে পটুয়াখালীতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভারতের এক পুরোহিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি ও বিজেপি নেতার সেই মন্তব্যের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা বিকেল ৩টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ শুরু করে শহরের প্রধান সড়ক অতিক্রম করে পটুয়াখালী চৌরাস্তায় এসে আবার ইনস্টিটিউটের ফিরে যায়।

সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা ভারতের সরকারকে এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইলেট্রিকাল বিভাগের  শিক্ষার্থী মীর আশ্রাফুল আলম বলেন, “মহানবী (সা.) আমাদের জন্য শান্তি, মানবতা, এবং সহমর্মিতার প্রতীক। তাঁকে অপমান করা মানে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হানা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।”

সিভিল বিভাগের শিক্ষার্থী মোঃ হাসিবুল ইসলাম পিয়াল বলেন, “মহানবী (সা.)-কে অপমান করা মানবতার মূল নীতিকে অপমান করার শামিল। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটাক্ষ করা শেখায় না। যারা এ ধরনের কাজ করে তারা উগ্রপন্থী। আমরা তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করছি।”

সমাবেশে বক্তারা জানান, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সবসময় শান্তি ও সহমর্মিতার পক্ষে। তারা ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে এমন শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট