1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

প্রকল্পের শিক্ষকরা ৫০ মাস ধরে বেতনবঞ্চিত, দ্রুত সমাধানের দাবিতে বিক্ষোভ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা রবিবার সকালে বকেয়া বেতন ও চাকরির স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ৫০ মাস ধরে বেতন না পাওয়ার কারণে চলমান সংকটের দ্রুত সমাধান চেয়ে সরকারের প্রতি আহ্বান জানান।

 

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, ২০১০ সালে শুরু হওয়া ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ (STEP) প্রকল্পটি ২০১৯ সালে সমাপ্ত হলেও, বর্তমানে কর্মরত ৭৩৮ জন শিক্ষক দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। দেশব্যাপী ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এ শিক্ষকরাই দায়িত্ব পালন করে আসছেন। যার মধ্যে পটুয়াখালী পলিটেকনিক এর ১৩ জন রয়েছে। 

 

বিক্ষোভে বক্তারা বলেন, “বেতন না পাওয়ার কারণে আমাদের পরিবার-পরিজনের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। প্রকল্প শেষ হওয়ার পরও সরকার আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করেনি, ফলে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি।”

 

শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে তারা তাদের ন্যায্য প্রাপ্য পেতে পারেন এবং দেশের শিক্ষার অগ্রগতিতে যথাযথ ভূমিকা পালন করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট