1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বিদ্যুৎস্পৃষ্টে নিহত করিমের ক্ষতিপূরন চায় এলাকাবাসী

বিপ্লব ইসলাম, লংগদু
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। শীঘ্রই ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবী তুলেছেন উপজেলার সাধারণ মানুষ।

সোমবার (১৬ সেপ্টেম্বর)  বিকাল ৪ টায় লংগদু উপজেলার বৃহত্তম বাজার মাইনীমুখ লঞ্চ ঘাট থেকে র‍্যালী বের করে ফরেস্ট অফিস এসে একত্রিত হয়।

পরবর্তীতে ফরেস্ট অফিস এলাকায়,  আব্দুল করিমের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন স্থ্নীয়রা। বক্তব্যে তারা বলেন, বিদ্যুৎ বিভাগের খামখেয়ালি ও গাফিলতির কারণে আব্দুল করিমের মৃত্যু হয়েছে। যারা অন্যায় জুলুম এবং ক্ষমতার প্রভাব দেখিয়ে এতো বড় টানা দিয়ে কাপ্তাই লেকের এপার থেকে ওপার বিদ্যুৎ এর তার টানিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ না দিলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।

এছাড়া দ্রুত সময়ের মধ্যে ঐ এলাকা থেকে বিদ্যুৎ’র তার সরাতে হবে। নয়তোবা ওখানে টাওয়ার বসিয়ে বিদ্যুৎ সরবাহ করতে হবে।

এবিষয়ে খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ( আরি) বলেন, ক্ষতিপূরণ দেওয়ার কোন সিদ্ধান্ত হয়নি। প্রশ্ন করা হয় ঘটনাস্থলে বা ক্ষতিগ্রস্ত পরিবারকে আপনারা কেউ এখনো দেখতে আসেননি? উত্তরে তিনি বলেন কে বলছে আপনাকে আমরা যাইনি। যখন বলা হয় নিহতের পরিবার তখন তিনি চুপ হয়ে যায়। বৈদ্যুতিক  লাইনটি অপসারণ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটাতো একদিনের কাজ না। তবে লাইনটি বন্ধ রয়েছে।  তিনি বলেন তারা আবেদন করলে কর্তৃপক্ষ যা ভালো মনে করে করবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট