1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অভিযানের পর ও কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মরিয়া রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো কলোরাডো নদীর পানি বণ্টন চুক্তিতে সময়সীমা মিস করল

মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ : প্রধান উপদেষ্টা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং মানবতার মুক্তির দিশারি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ প্রতিটি যুগের মানুষের জন্য অনুপম শিক্ষা হিসেবে কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন ড. মুহাম্মদ ইউনূস। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি আদর্শ স্থাপন করে গেছেন, যা বিশ্ব মানবতার জন্য এক অনন্য নিদর্শন। তাঁর শিক্ষাগুলো কেবল অতীতের জন্য নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্যও একইভাবে প্রাসঙ্গিক এবং মুক্তির দিশারি।”

তিনি আরও বলেন, “মহানবী (সা.) তওহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন, যা সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার এবং পাপাচারের বিরুদ্ধে ছিল। তিনি মানবতার চিরমুক্তি, শান্তি এবং কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন, যা আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বেও সমভাবে প্রযোজ্য।”

প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস বিশ্ব মুসলিম উম্মাহসহ সকলের জন্য ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, “মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা অনুসরণ করে আমরা শান্তি, ন্যায় এবং মানবতার কল্যাণ নিশ্চিত করতে পারি।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহ আমাদের সকলকে নবী করিম (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ যথাযথভাবে অনুসরণ করার তৌফিক দান করুন, যাতে আমরা দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে কাজ করতে পারি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট