1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

পটুয়াখালীতে ছাত্র নেতৃবৃন্দের আহ্বান: ‘২৪-এর গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ থাকুন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

আজ পটুয়াখালীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সাধারণ শিক্ষার্থীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা ও বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভায় দেশ গঠন, ঐক্য প্রতিষ্ঠা, এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবেলার বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সানজানা আফিফা অদিতি বলেন, “আমরা একটি সুসংগঠিত রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। দেশের বিভিন্ন সেক্টরে যে সমস্যাগুলো ছিলো সেগুলো এখন দূর করতে হবে।”

অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক রাইয়ান ফেরদৌস জোর দেন যে, ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের লক্ষ্য পূরণে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

আব্দুল হান্নান মাসুদ দেশবাসীর প্রতি আহ্বান জানান, “দেশবাসী যেমন দলমত নির্বিশেষে হাসিনাকে দমনের জন্য রাস্তায় নেমে এসেছিল, তেমনি রাষ্ট্রের পুনর্গঠন নিশ্চিত করতে নিজেদের জায়গা থেকে তারা যেন এখনও ঐক্যবদ্ধ থাকে।”

সভার আগে সকালে আন্দোলনের নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত করেন। সন্ধ্যায় তাদের পটুয়াখালী জেলার শহিদ পরিবারের সদস্যদের সাথে আরও একটি সভায় মিলিত হওয়ার কথা রয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের আলোচনা সভা নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে, যা দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের আগ্রহ ও প্রতিশ্রুতির প্রতিফলন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট