1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গণমাধ্যমকর্মীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত গণমাধ্যমকর্মী সৈয়দ মো. নাঈম, যিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টায় বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ইব্রাহিম গফুর হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় নাঈম তার অসুস্থ মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালের সামনে আসেন। অভিযোগ অনুসারে, স্থানীয় বিএনপি নেতার ছেলে ও ব্যাংক কর্মকর্তা সবুজ চৌকিদার পূর্ব শত্রুতার জেরে দলবল নিয়ে নাঈমের ওপর হামলা চালায়।

আহত নাঈম জানান, “১৫ বছর আগের স্কুল স্পোর্টসের একটি বিরোধের জেরে এবং বর্তমান রাজনৈতিক পটভূমি ব্যবহার করে আমাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনীত কুমার গায়েন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নাঈম সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, যা তাকে স্থানীয়ভাবে কিছু বিরোধের মুখে ফেলে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় জনগণ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট