1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বিএনপি ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, আ.লীগ তা কেড়ে নিয়েছে: এ বি এম মোশাররফ হোসেন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন অভিযোগ করেছেন যে বিএনপি দেশের মানুষের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছে, অথচ বর্তমান সরকার আওয়ামী লীগ সেই অধিকার কেড়ে নিয়েছে। তিনি বলেন, দেশের জনগণকে পুনরায় ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ বি এম মোশাররফ হোসেন বলেন, “আমরা সবার অধিকার ফেরত দেব। বেগম খালেদা জিয়া এই দেশের জন্য অনেক অবদান রেখেছেন। তিনি দেশের মাটি ও মানুষকে ছেড়ে যাননি, বরং বিভিন্ন জুলুম সহ্য করেছেন। ২০০৪ সালে তিনি কলাপাড়ায় এসে দুটি সরকারি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।”

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনাদের নেত্রী কোথায়? এমন নেত্রীর রাজনীতি করার কোনো প্রয়োজন নেই, যে দেশ ছেড়ে পালায়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সোহেল, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা পৌর বিএনপির সভাপতি মো. ফারুক গাজী এবং সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট