1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

বড়লেখায় পিকআপ উল্টে প্রাণ গেলো ব্যবসায়ীর

তিমির বনিক,মৌলভীবাজার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় পিকআপ উল্টে মো. আব্দুল মানিক (৬৫) নামে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।

বুধবার (৪ঠা সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পিকআপের চালকও আহত হয়েছেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

নিহত মানিক উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা মৃত মন্তাজ আলীর ছেলে। বড়লেখা পৌরশহরে তাঁর চালের দোকান রয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকা থেকে পিকআপে করে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মো. আব্দুল মানিক। এসময় ওই এলাকায় হঠাৎ পিকআপটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। এতে আহত হন মানিক। পরে স্থানীয়রা মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বুধবার রাত সাড়ে ১১টায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঠ বোঝাই একটি পিকআপ উল্টে এক ব্যবসায়ী মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি স্পষ্ট জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট