1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর

নওগাঁ নিয়ামতপুর উপজেলার বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীদের নাসকতার মামলায় খালাস

এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ)
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক গোলাম মোস্তফা, মাসুদ রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের উপজেলা শাখার সাবেক আমীর মাইনুল ইসলাম মিনু, শ্রীমন্তপুর ইউপির সাবেক চেয়ারম্যান আল মামুনসহ বিএনপি ও জামায়তের ৩৮ জন নেতাকর্মীকে নাশকতা মামলা থেকে খালাস দিয়েছে আদালত।

সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাদের খালাস প্রদান করেন।

২০১৫ সালে নিয়ামতপুর পোস্ট অফিসের সামনে থাকা একটি মাইক্রোবাসে আগুন দেন দুর্বৃত্তরা। মাইক্রোবাসে আগুন দেওয়াকে কেন্দ্র করে মামলায় চারশিটভুক্ত ৩৮ জন আসামিকে মামলার বিচারিক কার্যক্রম সমাপ্তি শেষে খালাস প্রদান করা হয়।

প্রভাষক গোলাম মোস্তফা সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন, এজাহারকৃত মিথ্যা মামলার সাথে অভিযুক্ত কারীদের কোন সম্পৃক্ততা ছিল না। মিথ্যা মামলায় আমাদের এতদিন আদালত প্রাঙ্গনে যেতে হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত মামলা হইতে অব্যহতি দেন। খালাস প্রদান করেন। নিযুক্ত আইনজীবী এ্যাডভোকেট এস এম জুবায়েরকে ধন্যবাদ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট