1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয় তাড়ুয়ার পরিবারের পাশে আলতাফ হোসেন চৌধুরী

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় তাড়ুয়ার শোকাবহ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

আজ হৃদয় তাড়ুয়ার পরিবারকে সমবেদনা জানাতে আলতাফ হোসেন চৌধুরী তাদের বাসায় যান। সেখানে তিনি হৃদয়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “হৃদয় তাড়ুয়ার মৃত্যু আমাদের সকলের জন্য অত্যন্ত বেদনার। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একজন তরুণ ছাত্রের এই পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

হৃদয়ের পরিবারের সদস্যরা তাদের শোক ও কষ্টের কথা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার জন্য আলতাফ হোসেন চৌধুরীকে ধন্যবাদ জানান। আলতাফ হোসেন চৌধুরী হৃদয়ের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট