1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে সাত ইসলামী দলের নেতাদের অংশগ্রহণ

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ ধারাবাহিকতায় শনিবার (৩১ আগস্ট) বিকালে ৭টি ইসলামী দলের নেতারা তাঁর সঙ্গে বৈঠকে বসেছেন। রাজধানীর যমুনায় অবস্থিত উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যা বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে।

বৈঠকে অংশগ্রহণকারী ইসলামী দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, এবং নেজামে ইসলাম। বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন। হেফাজতে ইসলামের পক্ষ থেকে মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের নেতৃত্বে আজিজুল হক ইসলামাবাদী ও কেন্দ্রীয় নেতা মুনীর হোসেন কাশেমী উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে চরমোনাই পীর মাওলানা রেজাউল করীম অংশ নেন, এবং জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের নেতৃত্বে ছিলেন মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি।

জানা গেছে, বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী দলগুলোর অবস্থান, এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ইসলামী দলগুলোর নেতারা তাদের মতামত ও দাবি-দাওয়া তুলে ধরেন।

এদিকে, সন্ধ্যা ৭টা থেকে জাতীয় পার্টির সঙ্গে ড. ইউনূসের আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে, আজ বিএনপি বা জামায়াতের সঙ্গে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট