1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন, বাড়ছে পরিবেশগত উদ্বেগ মহিপুরে ভুয়া চিকিৎসক হারুনের আসল চেহারা উন্মোচিত, আপত্তিকর ছবি ভাইরালে তোলপাড় ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক লালমোহনে জাল টাকা ও ইয়াবাসহ আন্তঃজেলা কারবারি গ্রেপ্তার, জব্দ বিলাসবহুল মোটরসাইকেল ও আইফোন মনপুরায় ইয়াবা কিনতে গিয়ে আটক দুই যুবক, পুলিশে সোপর্দ করল স্থানীয় জনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ পায়রা-কুয়াকাটায় নীল অর্থনীতির আওতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়বে সরকার: সংসদে প্রধানমন্ত্রী পটুয়াখালী বিএনপিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ৮ নেত্রী কুয়াকাটা সৈকতে ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, পরিবেশগত উদ্বেগ বাড়ছে বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ

রাস্তা তৈরীর নামে জনগনের দূর্ভোগ

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

নওগাঁ নিয়ামতপুর শ্রীমন্তপুর (হিন্দু পাড়া) যে জায়গা সুঁড়ি পাড়া নামে পরিচিত সংলগ্ন একটি মাত্র মাঠ যেখানে অনেক যুবক বৈকাল বেলা ফুটবল খেলে।তাদের বিনোদনের একমাত্র জায়গা, যেখানে সময় কাটে।

এমন পর্যায়ে ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক কি শর্তে মাঠটি রাস্তার ঠিকাদার কে কিভাবে দিয়েছেন তা ও স্থানীয় লোকজন কেউ জানে না।স্থানীয় লোকজন এখন বলছে মাঠ চেয়ারম্যান কর্তৃক না হয় দেয়া হলো কিন্তু মাঠের প্বার্শে যে রাস্তা আছে তাতে জনগনের দূর্ভোগ হয়ে দাড়িয়েছে।

কাজ করতে বাধা নায় কিন্তু জনগনের অসুবিধা করে তো কাজ করা যাবে না।জনগনের সুবিধার জন্যই রাস্তা কিন্তু সেই রাস্তা তো আটকিয়ে কাজ করা এটা জনগনের সাথে তামসা ছাড়া আর কিছুই নয়।

সংবাদকর্মী যখন সেখানে যাই সে সময় এল,জি,আর,ডি অফিসার মোঃ মাজেদ আলী উপস্থিত ছিলেন,তাকে সংবাদকর্মী কাজের বিষয়ে কথা বলতে বললে তিনি কথা বলতে রাজি হননি।এখন স্থানীয় জনগনের দাবি আমাদের কাছেই নিয়ামতপুর উপজেলা, যেখানে আমাদের কাজ কর্ম লেগেই থাকে।বাড়ি থেকে বেরিয়ে নিয়ামতপুর যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে কখন জানি দূর্ঘটনায় পড়তে হয়।এমনিতেই রাস্তা চেনা যায় না তারপরও মাটি গুলো সব কাঁদা মাটি।রাস্তার অবস্থা এমন যে বর্তমানে গাড়ি পারাপার ও হচ্ছে না।

একজন মানুষ পায়ে হেঁটে পার হবে তা ও কঠিন হয়ে পড়েছে।আবার মাঠটি পার হলেই শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়। যেহেতু বালিকা বিদ্যালয় সেখানে সব মেয়ে পড়াশুনা করে।এ মেয়ারা পার হতে গেলেও অনেক সমস্যাই পড়ে বলে জানিয়েছে।পড়ার মনোযোগীর কারনে যদিও পার হয় খুব কষ্ট করে তাতে কাঁদায় স্কুলের নির্ধারিত পোশাক নষ্ট হয়ে যায়।এতো সমস্যা নিয়ে তো জনগন দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হতে পারে না।

স্থানীয় জনগন আরো বলেন,উপজেলা নির্বাহী অফিসার এর তত্বাবধায়নে উক্ত সমস্যা এল,জি,ই,ডি কর্মকর্তা দ্বারা পরিদর্শন করে জনগনকে মুক্তি দান করবেন।ভালো একটি দেশ গড়তে গেলে দেশের জনগনের মর্যাদা দিতে হবে কারন জনগনের উন্নতি দেশের উন্নতি।স্থানীয় লোকদের উক্তি উদ্ধর্তন কর্মকর্তা দ্বারা পরিদর্শন পূর্বক সমস্যা সমাধানে আন্তরিক হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট