1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বিএনপির বিশেষ ত্রাণ সংগ্রহ কমিটি গঠন: পূর্বাঞ্চলের বন্যাদুর্গতদের সহায়তায় উদ্যোগ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত মানুষের সহায়তায় একটি বিশেষ ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনকে আহ্বায়ক করে আট সদস্যের এই কমিটি গঠিত হয়েছে। শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী এবং ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার (২৫ আগস্ট) বিকাল ৩টায় দলের নয়াপল্টন কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত থাকবেন এবং ত্রাণ সংগ্রহ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখবেন।

ত্রাণ সংগ্রহ কমিটি দেশের পূর্বাঞ্চলের বন্যা উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, শিশুদের কাপড়, মোমবাতি, দিয়াশালাই, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করবে। এই ত্রাণসামগ্রী দলের নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে।

এই উদ্যোগে বন্যাকবলিত মানুষের সহায়তায় দলটির প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেশের বিভিন্ন স্তরের জনগণের সহযোগিতার আহ্বান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট