1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
হামের টিকার সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫ জনকে পিটেয়ে আহত কলাপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গলাচিপায় যৌথ অভিযানে ৫০ লাখ রেনুপোনা জব্দ, মূল্য প্রায় ২ কোটি টাকা কুয়াকাটা সৈকতে ১৬৩টি অলিভ রিডলি কচ্ছপের বাচ্চা উদ্ধার, নিরাপদে অবমুক্ত পটুয়াখালীতে ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ’ প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন পটুয়াখালীতে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক পটুয়াখালীতে মায়ানমার থেকে আনা প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬ “শিশু আবিরার ‘বগা সেতু চাই’ বার্তার পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের উদ্যোগ”: সেতুমন্ত্রীর সরেজমিন পরিদর্শন মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

সাকিবের রাজনীতি নয়, ক্রিকেটেই ভবিষ্যৎ: সহমত তারকা ক্রিকেটারদের

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান আজ আরও একবার চ্যালেঞ্জের মুখোমুখি। লম্বা ক্রিকেট ক্যারিয়ারে বহুবার বিভিন্ন সমস্যায় জড়ালেও, এবারের পরিস্থিতি যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। ছাত্রদের আন্দোলনে তার নীরবতা এবং সাম্প্রতিককালে রুবেল হত্যা মামলায় তার নাম জড়ানো নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন সাকিব। তবে সংকটময় এই সময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটাররা।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার সময়েই সাকিবের বিরুদ্ধে আদাবর থানায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলার অভিযোগ আনা হয়। অথচ ঘটনার দিন, ৭ আগস্ট, সাকিব দেশের বাইরে ছিলেন।

এক সময়ের জাতীয় দলের সতীর্থ পেসার রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাসের রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই তিনি দেশের বাইরে ছিলেন। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।’

সাকিবের প্রতি সহানুভূতি প্রকাশ করে জাতীয় দলের আরেক সদস্য শরিফুল ইসলাম বলেন, ‘সব সময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান। আছে, থাকবে।’ সাব্বির রহমানও সামাজিক মাধ্যমে লেখেন, ‘সাকিব আল হাসান। যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা, ভালোবাসা থাকবে সব সময়।’

এদিকে, সাকিবকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এই অবস্থায় (তার) খেলতে বাধা নেই। প্রথম টেস্ট ম্যাচ চার দিন শেষ হয়েছে। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। তার আগে আমরা চিন্তা করব। বোর্ড সদস্যদের সঙ্গে আলাপ করব।’

সাকিবের এই কঠিন সময়ে, দেশের ক্রিকেটাররা তার পাশে দাঁড়িয়েছে এবং তাদের মধ্যে একটি সাধারণ বার্তা প্রতিধ্বনিত হচ্ছে—”সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট