1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা

খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে বিএনপি সম্পৃক্ত নয়

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৫২১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ সম্পর্কে বিএনপি কোনোভাবেই সম্পৃক্ত নয় বলে জানিয়েছে দলটি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি জিয়া পরিবারের দৃষ্টি আকর্ষিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলচ্চিত্র নির্মাণের এইসব উদ্যোগের সঙ্গে জিয়া পরিবারের কোনো ধরণের সম্মতি নেই।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এমন বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া এই ধরণের সংবাদের বিষয়ে সতর্কতা অবলম্বন না করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও জানানো হয়েছে।

বিএনপি এই সময়টাতে দেশের ক্রান্তিকাল বিবেচনা করে সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। তারা ভবিষ্যতে এ ধরনের যে কোনো উদ্যোগ গ্রহণ বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট