1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫

ভোলায় ছাত্রদেরকে পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সদস্য নোমান, সাহাবুদ্দিন ও রাব্বিকে পিটিয়ে আহত করেছে স্থানীয় সন্ত্রাসী চক্রের সদস্য আনিছ মাল ও তার লোকেরা। ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত ছাত্র নোমান অভিযোগ করে বলেন। বিগত দিনে সরকারি ভাবে সদর উপজেলার ব্যাংকের হাট বাজারটি ইজারা নেন এক ব্যক্তি। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ব্যাংকের হাট বাজার থেকে সে ইজারাদার ব্যক্তিকে আর খাজনা উঠাতে দিচ্ছে না একটি সন্ত্রাসী চক্র। পরে সে ব্যক্তি ভোলার প্রশাসনের কাছে তার বাজার ডাক নেয়ার বৈধ কাগজ পত্র দাখিল করলে ভোলার প্রশাসন তাকে তার মেয়াদ পর্যন্ত বাজার থেকে খাজনা উঠানোর অনুমোতি প্রদান করেণ। কিন্তু কোন ভাবেই এ বিষয়টি সহজ ভাবে মেনে নিতে পারেনি স্থানীয় একটি চাঁদাবাজ সন্ত্রাসী চক্র।
গত ১৪ আগষ্ট সে ইজারাদার স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সহযোগীতা নিয়ে খাজনা উঠানোর প্রস্তুতি নিলে স্থানীয় সন্ত্রাসী চক্রের সদস্য মৃত আবদুল অদুদের ছেলে আনিছ মাল ও নুরনবী, লুতু ও ইব্রাহীমসহ একটি সঙ্গবদ্ধ দল ছাত্র নোমান, সাহবুদ্দিন ও রাব্বিকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট