1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়, প্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি বাউফলে পরীক্ষা কেন্দ্রে কুড়ালসহ শিক্ষার্থী আটক; সংঘর্ষের আশঙ্কায় ৬ জন থানায়, পরে অভিভাবকের জিম্মায় মুক্তি ভোলার ভেদুরিয়ায় এক বিধবার ঘর ভাংচুরের চেষ্টা চলাচ্ছে একটি ভূমিদস্যু চক্র ভারি বৃষ্টিতে নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত-২০ ভোলায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী

পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী, ঝাউতলা এলাকায় একতার বাংলাদেশের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইদুর রহমান খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আন নাহিয়ান। তিনি তার বক্তব্যে শহীদদের অবদান ও বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ ফাহাদ, জিনাত জাহান; জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মেহেদি হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব মোঃ জাকারিয়া আহমেদ; জেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি তাইমিয়া বিন হারুন, সাধারণ সম্পাদক মাহাদী হাসান নাহীদ; জেলা ছাত্র আন্দোলনের রফিকুল ইসলাম রশিদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সজিবুল ইসলাম সালমান ও জেলা ছাত্র মজলিসের সভাপতি সজিবুল ইসলাম সালমান।

আলোচনা সভার শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত বক্তারা বৈষম্য ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট