1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

কয়রায় জাল দলিল সৃজন ও হুমকির ঘটনায় আদালতে মামলা

আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

খুলনা জেলার কয়রা থানার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে জাল দলিল সৃজন ও হুমকির ঘটনায় কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। ইং ১৪/০৮/২০২৪ তারিখে নির্মল চন্দ্র গাইন বাদী হয়ে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর সি আর-৩৯১/২০২৪। মামলার আসামীরা হলেন শেখর চন্দ্র মণ্ডল, গোকুল চন্দ্র মণ্ডল, বিধান চন্দ্র মণ্ডল,ভূধর চন্দ্র মণ্ডল, ভম্বল মণ্ডল (কৃষ্ণপদ),পরিমল মণ্ডল, সঞ্জিব মণ্ডল।

মামলার আরজি ও বাদী সুত্রে জানা যায়, বাদী অয়ারেশ সুত্রে প্রাপ্ত ৩.৮০ একর জমিতে সীমানা চৌহদ্দি নির্মাণ পূর্বক আসামিসহ সকলের জ্ঞাতসারে সন সন খাজনা পরিশোধ পূর্বক বসবাস করিয়া আসিতে থাকাবস্থায় উল্লেখিত আসামীগণ নিরিহ বাদীকে হয়রানি করার জন্য ও বাদীর উপরোক্ত জমি প্রতারণামুলকভাবে হরন ও অবৈধভাবে ব্যবহারের জন্য বাদীর পিতার স্বাক্ষর জাল করিয়া ৩টি মূল্যবান দলিল যাহার নম্বর (১) দলিল নং ১৯২৪, তারিখ ৩০/১০/২০০৩ ইং (২) দলিল নং ৩০০১ তারিখ ০৯/১০/২০০৩ ইং (৩) ইং ২০/০৩/১৯৯১ তারিখে দলিল সৃজন করে। কিন্তু উক্ত দলিল ৩ টায় বাদীর পিতার কোন দস্তখত নাই বরঞ্চ আসামীগণ বাদীর পিতার দস্তখত জাল করিয়া অন্য লোক দিয়ে দেওয়ানো হইয়াছে।  বাদীর উক্ত জমি আসামীগণ অবৈধভাবে দখল, ব্যবহার ও হরনের মানসে এহেন জাল দলিল সৃজন করিয়া উহা ব্যবহার করিয়া আসিতেছে। বাদী তফসিলভুক্ত জমি অদ্দবদি ভোগ দখলে আছে।  আসামীগণ বাদীর তফসিল্ভুক্ত সম্পত্তি দখলের জন্য পদচারনা করিয়া আসিতেছে। বাদীর পিতা কখনো কিংবা কোন সময়ই কোন দলিলে ওপর কোন স্বাক্ষর বা টিপ সহি প্রদান করেন নাই, এবং উক্ত জাল চুক্তিপত্রের ওপর বাদীর যে স্বাক্ষর দেখান হইয়াছে তাহা বাদীর পিতার স্বাক্ষর নহে। আসামীগণ উক্ত ৩ টি জাল দলিল তৈরি করা ছাড়াও বিভিন্ন সময় বাদীকে জীবনে মারিয়া ফেলার হুমকি প্রদর্শন করিতেছে।

এ ব্যাপারে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খোজ নিয়ে মামলার সত্যতা পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট