1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা

পটুয়াখালীতে প্রধান উপদেষ্টার ছবিসহ ব্যানারে বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী: জেলার মডেল মসজিদের সামনে এবং জেলা প্রশাসক কার্যালয়ের পাশের গুরুত্বপূর্ণ স্থানে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের ছবিসহ ব্যানার টাঙিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন এক বিএনপি নেতা। গত শুক্রবার, ৮ আগস্ট, অন্তবর্তীকালীন সরকার শপথ গ্রহণের পরদিনই ব্যানারটি টাঙানো হয়।

ব্যানারে প্রধান উপদেষ্টার নামের ভুল বানান এবং তার ছবি ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করা হয়েছে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান সদস্য এবং সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদুর রহমান নিজ উদ্যোগে এই ব্যানারটি তৈরি করে টাঙিয়েছেন। তিনি ব্যানারে নিজের ছবিও যুক্ত করেছেন এবং আইনজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন।

অ্যাডভোকেট মাকসুদুর রহমান বলেন, “অন্তবর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর পরই আমি ব্যানারটি টাঙাই। প্রধান উপদেষ্টার ছবি ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে আমি জানতাম না।”

বিষয়টি নিয়ে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন জানান, “মাকসুদুর রহমান বর্তমানে ফোরামের কোন পদে নেই, তিনি শুধু সদস্য হিসেবে রয়েছেন। প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার এবং নামের বানানে ভুল থাকার কারণে আমি তাকে দ্রুত ব্যানারটি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছি।”

এই ঘটনা জেলা জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। নিষেধাজ্ঞা অমান্য করে প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার এবং ভুল বানানে নাম উল্লেখ করায় বিএনপি নেতার প্রতি কঠোর সমালোচনা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট