1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার কনটেন্ট ক্রিয়েটর রাকিব ঢাকায় নিহত পটুয়াখালীতে ঈদ বাজারে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড় ভোলার নানা ঘটনায় পরিকল্পিতভাবে নাম জড়ানো হচ্ছে: অভিযোগ জামাল উদ্দিন চকেটের ভোলার ৪ হাজার মানু‌ষের জন্য খেয়ার টোল মুক্ত করায় আনন্দ মি‌ছিল দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও পটুয়াখালীতে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে

ভোলায় এ্যাপোলা মেডিকেলে হামলা, ভাংচুর ও লুটতরাজ চালিয়েছে সন্ত্রাসীরা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

ভোলার যুগীরঘোলে অবস্থিত বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ও ডায়াগনেষ্টিক মালিক সমিতির সভাপতি জাহিদুল হক শুভ মিয়ার মালিকানাধীন এ্যাপোলা মেডিকেল সার্ভিসেসে হামলা, লুটতরাজ ও ভাংচুর চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা নগদ প্রায় ৯লাখ টাকা লুট করে নিয়ে যায়। এর জন্য বর্তমানে মেডিকেলটি বন্ধ থাকার কারণে বেকার হয়ে পরেছে মেডিকেলে কর্মরত অর্ধ শতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা।

ওই হাসপাতালের ম্যানেজার আলী হোসেনসহ অন্যান্য কর্মচারীরা জানান, ৬ আগষ্ট রাত ১১টারদিকে পার্শ্ববর্তি ইউনিটি ডায়াগনেষ্টিকের মালিকের ভাই আলাউদ্দিনের নেতৃত্বে খোকন, শফি, সোহাগ, সোহেলসহ বহিরাগত একদল সন্ত্রাসীরা এ্যাপোলা মেডিকেলে প্রবেশ করে ভয়াবহ তান্ডব চালায়। এসময় তারা ১১টি কম্পিউটার, ইকো কার্ডিওগ্রাফি মেশিন, এনড্রোজ কপির মেশিন, এক্সে মেশিন, ডিজিটাল সিআর মেশিন, অটো বায়াকনট্রি মেশিন, অটো সেল কাউন্টার মেশিন, অটো হর্মন এনালাইজার মেশিনসহ সকল মেশিনগুলো ভাংচুর করে বিকল করে দেয়। যে মেশিনগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে।

এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পাটোয়ারী জানান, এ বিষয়টি আমি অবগত। তবে এ ব্যাপারে আমার কাছে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট