1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার নেতৃত্বে ছাত্রদল ও শিবির

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

১৯ জুলাই (শুক্রবার) নগরের জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, আন্দরকিল্লা-কাজীর দেউড়ি-নিউমার্কেট এলাকায় পুলিশ বক্সে হামলাসহ নারকীয় তাণ্ডবে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া জুবিলী রোডের সহিংসতায় জড়িত দুজন ছাত্রদল নেতাকেও চিহ্নিত করেছে পুলিশ। ‍কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে ওই দিন জুমার নামাজ শেষে লালদীঘি মাঠে গায়েবানা জানাজার পর বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর চালানো হয়।

ওই দিনের ঘটনার একাধিক ছবি ও ভিডিওতে তাণ্ডবের নেতৃত্বে দেখা গেছে চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ এবং বর্তমান সেক্রেটারি তানজীর হোসেন জুয়েলসহ একাধিক নেতাকর্মীকে। পুলিশও একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা পেয়েছে।

আন্দরকিল্লা মসজিদ মার্কেটের সামনে লাঠিসোটা হাতে দলবল নিয়ে অবস্থানে ছিলেন জামায়াতে ইসলামীর সাংস্কৃতিক শাখার চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি ইসমাইল চৌধুরী।

আরেকটি ভিডিওতে জুবিলি রোড এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা গেছে উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. তরিকুর রহমানকে। তার নেতৃত্বে নগরের জুবিলি রোড এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া সেদিন মহসিন কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. আব্দুল আলী রাব্বীরও উপস্থিতি ছিল এনায়েতবাজার মোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯ জুলাই দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের লালদিঘী মাঠে কোটাবিরোধী আন্দোলনকারীদের আয়োজন ও অংশগ্রহণে নিহতদের স্মরণে গায়েবানা জানাজার কর্মসূচি ছিল। কিন্তু সেখানে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। জানাজার মাঠে তাদের রাজনৈতিক স্লোগান দিতেও দেখা গেছে। জানাজা শেষে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কোতোয়ালী মোড় হয়ে নিউমার্কেট এলাকায় পৌঁছালে সেখানে দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় কার্যালয়ের বাইরে থাকা কাঁচ ভেঙে যায়। এর আগে ইটপাটকেল নিক্ষেপ করা হয় কোতোয়ালী থানাতেও। এরপর নিউমার্কেট মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালায় মিছিলকারীরা।

ভাঙচুরের পর মিছিলটি নিউমার্কেট থেকে জুবিলি রোড হয়ে কাজীর দেউড়ি এলাকায় আসে। পথে কয়েক দফা ভাঙচুর চালানো হয় আশপাশের এলাকায়। ওরা সড়কে অগ্নিসংযোগ করে সংঘর্ষে জড়ায় পুলিশের সাথেও।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট