1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

মন্ত্রীর সাবের চৌধুরী এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের লুক্সেমবার্গে বৈঠক

নবির মাহামুদ, নিজস্ব সংবাদ দাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক পরিবেশ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে।
-পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী

লুক্সেমবার্গ, ১১ জুলাই, ২০২৪:
পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আগামী দিনে বাংলাদেশ এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক পরিবেশ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে। তিনি বলেন, পারস্পরিক আন্তর্জাতিক সহযোগিতা জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বাংলাদেশের মানুষের জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।

পরিবেশমন্ত্রী বুধবার ইউরোপের আর্থিক এবং ব্যাংকিং কেন্দ্র লুক্সেমবার্গে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (EIB) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সাথে দ্বিপাক্ষিক বৈঠককালে এসব কথা বলেন।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (EIB) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বলেন, আজকের আলোচিত বিষয়গুলো জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার সম্ভাবনাকে জোরদার করেছে। বিয়ার বলেন, “পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে সংযুক্ত করার কৌশলকে স্বাগত জানাই, যা বাংলাদেশি নাগরিকদের উপকৃত করবে।”

বৈঠকে বেলজিয়াম, লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইইউতে মিশন প্রধান মাহবুব হাসান সালেহসহ বাংলাদেশ দূতাবাস ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট