1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

নদীর চরে মিলল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে নিখোঁজের এক দিন পর করতোয়া নদীর চর থেকে মোতাল্লেব মিয়া (১২) নামের
এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পীরগন্জ থানা পুলিশ।
আজ বুধবার (১০ জুলাই) সকালে পীরগন্জ উপজেলার
চতরা ইউনিয়নের মাটিয়ালপাড়া গ্রামের
তীরঘেঁষা করতোয়া নদীর চর থেকে মরাদেহটি
উদ্ধার করা হয়। নিহত মোতালেব ঘাটিয়ালপাড়া গ্রামের মোঃ রাজা মিয়ার ছেলে।
সে স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন, পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে বলে মা আমি বিস্কুট নিয়ে আসি কিন্তু বাড়ি তে আর আসেনি নিখোঁজ হয় শিশু মোতালেব। এরপর পরিবার থেকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি মোতালেব এর, ঘটনার পরদিন আজ বুধবার সকাল ৭টার দিকে একই গ্রামের আপেল নামের একজন ব্যক্তি করতোয়া নদীর চরে ঘাস কাটতে গিয়ে একটি ঝোপের মধ্যে ওই শিশুর মরদেহ দেখতে পায় এবং চিৎকার করে বলে সে জানায়, পরক্ষণে আশপাশে থাকা লোকজন ছুটে আসেন বলে জানা যায়।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
তাঁর মৃত্যুর কোনও রহস্য এখনও জানা যায় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট