1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষ: ইসলামী আন্দোলন বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মাঝেও ভোলায় আশার নতুন ঠিকানা ১ বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ; ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন

বোরহানউদ্দিন উপজেলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২/ ২০২৪-২০২৫ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত কর্মসূচির আওতায় বিনামূল্যে ৩৬০০ কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান – উজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর উল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলী হিরা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আক্তারুন নেছা, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। তিনি কৃষি ও কৃষকের কথা চিন্তা করে সার,বীজের উপর ভর্তুকি দিয়ে কৃষকের পাশে দাড়িয়েছেন। এবং বিভিন্ন কৃষি মেশিনের উপর ভর্তুকি দিয়ে কৃষকের ফলন উৎপাদনে অনন্য ভূমিকা নেওয়ায় আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান বলেন, কৃষকের ঘাম জড়ানো ফসল উৎপাদনে আজ ভোলা জেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। স্বাধীনতার সময়ে এদেশে ৭ কোটি জনগন ছিল তখনো আমাদের কৃষক ভাইয়েরা খাদ্যের যোগান নিশ্চিত করছে আর এখন ১৮ কোটি জনগন তাও তাদের খাদ্যের যোগান আমাদের কৃষক ভাইয়েরাই দিচ্ছে। প্রধানমন্ত্রী আমাদের কৃষক ভাইদের কৃষি কে উন্নত করতে সর্বাত্মক
সহযোগিতা করে যাচ্ছেন। ঘূর্ণিঝড় রেমালে চাষিদের ক্ষতির কথা চিন্তা করে ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে সার,বীজ দিয়ে কৃষকের পাশে দাড়িয়েছেন প্রধানমন্ত্রী।

উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল তার বক্তব্যে বলেন, বোরহানউদ্দিন উপজেলায় কৃষি ভর্তূকির আওতায় ২০০০ জন চাষিকে বিনামূল্যে সার, বীজ দিলেও ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্থ চাষিদের পূর্নবাসনে আরও ১৬০০ জন চাষির মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণের বরাদ্দ দেওয়া হয়েছে। এতে এ উপজেলায় মোট ৩৬০০ জন চাষি বিনামূল্যে সার ও বীজ পাবে। এতে করে অত্র উপজেলায় আমন আবাদে বিপ্লব ঘটবে আশাকরি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক কৃষকগণ।
অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বিনামূল্যে সার ও বীজ তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট