1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

তিস্তা সেতুর মাঝখানে ফাটল আতঙ্কে হতাশায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

গংগাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুতে উঁকি দিলো ফাটল।

শুক্রবার (২১ জুন) বিকেল ৪৩০ পি এম,এ সেতুর দুই স্থানে ফাটল দেখা দেওয়ার পর প্রায় আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দর্শন করে দেখা যায়, সেতুর দুই স্থানে জুড়েই ধরেছে ফাটল ওঠে গেছে কার্পেটিং।

স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগ লালমনিরহাট জেলা বুড়িমাড়ী পাঠগ্রাম থেকে বড় বড় ১০/১৮,/২০ চাকার পাথর বালু বোঝাই ট্রাক ও বাস চলাচলের কারনে সেতুতে ফাটল ধরেছে, অতি দ্রুত এর সংস্কার করা না হলে যেকোন সময় আরো বড় ধরনের ক্ষতি হতে পারে। সে সাথে বর্তমান ঠিকাদার দের নিম্ন মানের কাজে ও সড়ক পরিবহনের দুর্নীতিতে ও চাঁদা বাজ দের সংপৃক্ততায় কোটি টাকার ব্রীজ আজ রসালয়ে, লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভোগান্তি

পথচারীরা জানান, যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে, সেতুটি ভেঙ্গে পড়লে রংপুরের সাথে লালমনিরহাট জেলার যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যাবে।

এতে ভোগান্তি পোহাতে হবে প্রায় ২০ লাখ সাধারণ জনগণ কে।

বড় বড় ১০/২০ চাকার ট্রাক ও বাস চলাচলের কারণে এ ফাটল দেখা দিয়েছে দ্রুত এর সংস্কার দাবি করেন স্থানীয়রা।

ঘটনার পর প্রশাসনের কর্মকর্তারা সেতু পরিদর্শন করেন।

ফাটলের দুই পাশে লাল পতাকা দিয়ে চিহ্ন দিয়ে যান তারা।

তবে এখন পর্যন্ত কোনো সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি না তা সমন্ধে কিছু জানাননি সরকারি কর্মকর্তা গণ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট