1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

ঐতিহ্যবাহী ফুটবল খেলায় ব্যাবসায়ী একাদশ বিজয়ী

সোলায়মান, নাগরপুর, টাঙ্গাইল
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

গ্রাম বাংলার জনপ্রিয় ফুটবল খেলায় মেতেছিলো নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামবাসী গ্রামের চাকুরিজীবী একাদশ বনাম ব্যাবসায়ী একাদশের খেলোয়াড়েরা।

দ্বিতীয়ার্ধের  বহুবার দু দলের সুযোগ তৈরী হলেও ১ গোল চাকুরিজীবী ও ১ গোল ব্যাবসায়ীরা করে খেলাটি ট্রাইবেকারে চলে যায়।
ট্রাইবেকারে ব্যাবসায়ী ৫ গোল এবং চাকুরীজীবি ২ করে ৩ গোলে এগিয়ে ব্যাবসায়ীরা বিজয়ই হয়।

পুরষ্কার হিসেবে থাকে উভয় দলের জন্য ফুটবল ট্রফি। আর প্রতিজন খেলোয়াড়দের জন্য বিশেষ মেডেলের পাশাপাশি থাকে উভয় দলের অধিনায়কের এবং ম্যান অব দ্যা ম্যাচ খেলোয়ারের জন্য পুরস্কার।

খেলাটি (২০ জুন) বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল-আযাহার চতুর্থ দিন বিকালে কলমাইদ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতেই মাঠে জড়ো হতে থাকে আশপাশের গ্রামের দর্শনার্থীরা।  শিশু,নারী,পুরুষ সব মিলিয়ে গ্রামের খেলার মাঠে তৈরি হয় উৎসব মূখর পরিবেশ।

এ সময় খেলাটি উদ্বোধন করেন করেন ৯নং মামুদনগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃবছির উদ্দীন,সমাজ সেবক,মোঃনেপাল মিয়া, সমাজ সেবক,মোঃউজ্জল মিয়া, সহ-সভাপতি, কলমাইদ সহযোগিতা ফাউন্ডেশন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন,মোঃনজরুল ইসলাম,সহকারী শিক্ষক, গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিয়ে সহযোগিতা ফাউন্ডেশন এর সহ-সভাপতি তার বক্তব্যে বলেন,যুব সমাজকে
মাদক থেকে নিরুৎসাহিত করতে খেলাধুলার আয়োজন একটা মহতী উদ্যোগ।এছাড়াও খেলাধুলা বাঙলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট