1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

মনের ক্ষুধা মেটানোর বড় মাধ্যম ফুটবল

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

নওগাঁ নিয়ামতপুর ৭ নং শ্রীমন্তপুর ইউ,পি অন্তর্গত শালবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ” ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট- ২০২৪” ফুটবল খেলা আয়োজন করেন ঘোলকুড়ী ও শালবাড়ী তরুন সংঘ।মোট ৮ দলের খেলা অনুষ্টিত হয় এবং তা একদিনেই শেষ।খেলায় উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশ গ্রহন করেন কাজিম আইসক্রিম ফুটবল একাদশ বনাম নিয়ামতপুর ফুটবল একাদশ এতে কাজিম আইসক্রিম ১-০ গোলে বিজয়ী লাভ করেন।২য় ম্যাচে বালাতৈড় ফুটবল একাদশ বনাম দেশ ভাটা ফুটবল একাদশ এর মধ্যে বালাতৈড় ফুটবল একাদশ ১-০ গোলে বিজয়ী হন।৩য় ম্যাচে নবিনগর ফুটবল একাদশ বনাম সাদাপুর ফুটবল একাদশ এর মধ্যে নবিনগর ফুটবল একাদশ ২-০ গোলে বিজয়ী হন। ৪ র্থ ম্যাচে বালাহৈর ফুটবল একাদশ বনাম নাকোইল ফুটবল একাদশ এর মধ্যে বালাহৈর ফুটবল একাদশ ৪-৩ গোলে বিজয়ী হন। কমিটি কর্তৃক নির্ধারিত ছক দেয়া ছিলো সেমিফাইনালের ক্ষেত্রে ১ম ম্যাচের বিজয়ী দল বনাম ২য় ম্যাচ বিজয়ী দল এবং ৩য় ম্যাচ বিজয়ী দল বনাম ৪র্থ ম্যাচ বিজয়ী দল সে নিয়ম অনুসারে ১ম সেমিফাইনালে কাজিম আইসক্রিম ফুটবল একাদশ বনাম বালাতৈড় ফুটবল একাদশ এর মধ্যে কাজিম আইসক্রিম ফুটবল একাদশ ৩-১ গোলে ফাইনালে উঠার সৌভাগ্য লাভ করেন। ২য় সেমিফাইনালে নবিনগর ফুটবল একাদশ বনাম নবিনগর ফুটবল একাদশ ৪-৩ গোলে ফাইনালে উঠার সৌভাগ্য লাভ করেন।ফাইনাল নামক সোনার হরিন ধরতে গিয়ে কাজিম আইসক্রিম ফুটবল একাদশ ১-০ গোলে নবিনগর ফুটবল একাদশ কে পরাজিত করে ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট – ২০২৪ এর চ্যম্পিয়ন হন।এ খেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন জনাব, ফরিদ আহমেদ, উপজেলা চেয়ারম্যান, নিয়ামতপুর, নওগাঁ, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জনাব মোঃ আজাহারুল ইসলাম বুলু -জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও সভাপতি ৭নং ইউনিয়ন, নিয়ামতপুর, নওগাঁ।জনাব, মোঃ রায়হান কবির রাজু-উপজেলা ভাইস চেয়ারম্যান,নিয়ামতপুর,নওগাঁ। জনাব মোসাঃ নাজমিন আরা-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,নিয়ামতপুর,নওগাঁ। এ ছাড়া ও উপস্থিত ছিলেন মোঃ আঃ আলিম- ৭ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব তপন কুমার-সভাপতি,শালবাড়ী উচ্চ বিদ্যালয়, এ ছাড়া ও অনান্য স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন আমাদের স্বনামধন্য মাটি ও মানুষের জননেতা আলহাজ্ব জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক-চেয়ারম্যান, ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট