1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন, বাড়ছে পরিবেশগত উদ্বেগ মহিপুরে ভুয়া চিকিৎসক হারুনের আসল চেহারা উন্মোচিত, আপত্তিকর ছবি ভাইরালে তোলপাড় ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক লালমোহনে জাল টাকা ও ইয়াবাসহ আন্তঃজেলা কারবারি গ্রেপ্তার, জব্দ বিলাসবহুল মোটরসাইকেল ও আইফোন মনপুরায় ইয়াবা কিনতে গিয়ে আটক দুই যুবক, পুলিশে সোপর্দ করল স্থানীয় জনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ পায়রা-কুয়াকাটায় নীল অর্থনীতির আওতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়বে সরকার: সংসদে প্রধানমন্ত্রী পটুয়াখালী বিএনপিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ৮ নেত্রী কুয়াকাটা সৈকতে ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, পরিবেশগত উদ্বেগ বাড়ছে বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ

বিষাক্ত সাপ রাসেল ভাইপারের আতঙ্কে ভোলাবাসী

আবু মাহাজ, ভোলা
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

ভোলার বিভিন্ন উপজেলায় একের পরে এক রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়। জনমনে আতঙ্ক সৃষ্টি।

গতকাল মঙ্গলবার সদর উপজেলা ২ নং ইলিশা ৩ নং ওয়ার্ডের খোরশেদ মাঝির বাড়ির পাশে একটি রাসেল ভাইপার পাওয়া গেছে।পরে রাতে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন থেকে উদ্ধার হয় আরো একটি রাসেল ভাইপার সাপ।এর আগে লালমোহন উপজেলাতে ও উদ্ধার হয় সাপটি।

গতকাল মঙ্গলবার রাতে দৌলতখানে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে তিনটি বিড়ালের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা আতঙ্কিত হয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছেন। বিড়াল তিনটিকেও নদীতে ফেলে দেওয়া হয়।

১৮ জুন মঙ্গলবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জালু মাঝির বসত ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জালু মাঝির বসতঘরে খাটের নিচে তিনটি বিড়াল মৃত অবস্থায় দেখেন ঘরের লোকজন। পরে ঘরের লোকজন অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ করে দেখতে পান একটি সাপ ঘর থেকে বের হয়ে যান।

এই দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ডাকচিৎকার করলে আশে পাশে লোকজন এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে জানতে পারেন সাপটি বিষধর রাসেল ভাইপার।

এর আগে ১৮ ডিসেম্বর ২০২১ সালে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগকে খবর দিলে তারা সাপটি উদ্ধার করে তজুমদ্দি উপজেলার শশিগঞ্জ বিটের গহীন অরণ্যে অবমুক্ত করেন।

ন এ নিয়ে দৌলতখান উপজেলায় দুটি, সদর উপজেলা একটি ও লালমোহন উপজেলায় একটি করে মোট ৪টি রাসেল ভাইপার সাপের সন্ধান পাওয়া গেছে।

এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই আসে। বাচ্চা দেয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে আসতে পারে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট