1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

স্ত্রীসহ বাসচাপায় প্রাণ হারালেন বাবু

রোকন মিয়া, কুড়িগ্রাম
  • প্রকাশিত: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফড়া গ্রামের বাসিন্দা মাজেদুল ইসলাম বাবু (৪০) ও তার স্ত্রী রোকসানা বেগম(৩৩) রংপুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে বাসচাপায় নিহত হয়েছেন।
নিহত মাজেদুল ইসলাম বাবু ঐ এলাকার আজিজুল হক পেশকারের ছেলে। তিনি ডিশ ও ওয়াইফাই ব্যবসায়ী ছিলেন। নিহত দম্পতির দুইজন ছেলে সন্তান আছে।

রবিবার (১৬/০৬/২০২৪) রাত আনুমানিক ৮.৩০ এ লালমনিরহাট জেলার ফকিরের তকেয়া বাজারে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,মোটরসাইকেলে করে সস্ত্রীক রংপুর থেকে ফিরছিলেন তিনি। ঢাকা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার বাস ফকিরের তকেয়া বাজারে তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া পড়েছে। গুনাইগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান সড়ক দুর্ঘটনায় বাবু ও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট