1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বিশ্ব মুসলিম উম্মাহর জন্য খুশির বাতাস বইছে, হজ্জের খুতবা প্রথমবারের মতো অনুবাদ হবে ৫০টি ভাষায়।

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
  • প্রকাশিত: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

বাংলা ভাষা সহ এবারই প্রথম বিশ্বের ৫০টি ভাষায় অনুবাদ করা হবে পবিত্র হজ্জের খুতবা। বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষের কাছে হজ্জ ও ইসলামের শান্তির বার্তা পৌঁছানোর লক্ষে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
বলে জানা যায়,
সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানিয়েছে, এ বছর ঐতিহাসিক আরাফাতের ময়দান থেকে প্রচারিত হজ্জের খুতবার অনুবাদ প্রচারিত হবে বিশ্বের ৫০টি ভাষায়। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধায়নে এটিই এখন পর্যন্ত হজ্জের খুতবা অনুবাদের সবচেয়ে বড় প্রকল্প।
গুরুত্বপূর্ণ এ প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রীয় ও ধর্মীয় সহনশীলতা, সংযম ও শান্তির বার্তা তুলে ধরতে চায় সৌদি আরব। যাতে ইসলামের প্রকৃত চিত্র এবং এর উচ্চমূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
এবার হজের মূল খুতবা আরবিতে দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডঃ শেখ মাহের বিন হামাদ বিন মুহাম্মাদ বিন আল-মুআইকিলি।
ওয়েবসাইট, মানারাতে হারামাইন প্লাটফর্মের মাধ্যমে শোনা যাবে।

২০১৮ সালে সর্বপ্রথম বিশ্বের পাঁচটি আন্তর্জাতিক ভাষায় হজের খুতবার অনুবাদ প্রচার করা হয়। পরের বছর ১০টি ও ২০২২ সালে ১৪টি ভাষায় হজের খুতবার অনুবাদ করা হয়। ২০২৩ সালে তা বাড়িয়ে ২০টি ভাষায় করা হয়।
এ বছরই প্রথম হজের খুতবা অনুবাদের পরিধি বাড়িয়ে ৫০ ভাষা পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। ইয়া আল্লাহ পবিত্র হজ্জের পবিত্র ভূমির অছিলায় তুমি বিশ্ব মুসলিম উম্মাহ কে হেপাজত কর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট