1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়, প্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি বাউফলে পরীক্ষা কেন্দ্রে কুড়ালসহ শিক্ষার্থী আটক; সংঘর্ষের আশঙ্কায় ৬ জন থানায়, পরে অভিভাবকের জিম্মায় মুক্তি ভোলার ভেদুরিয়ায় এক বিধবার ঘর ভাংচুরের চেষ্টা চলাচ্ছে একটি ভূমিদস্যু চক্র ভারি বৃষ্টিতে নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত-২০ ভোলায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী

রাজধানীর মহল্লার গলিতে অস্থায়ী ছাগলের হাট, ক্রেতা-বিক্রেতাদের বিপণন উৎসব

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মহল্লার গলিতে স্থায়ী পশুর হাটের বিকল্প হিসেবে অস্থায়ী ছাগলের হাট বসেছে। মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি সহ নগরীর বেশ কয়েকটি এলাকায় এসব অস্থায়ী বাজার দেখা গেছে। এখানে রাজধানীবাসীরা নিজ বাসভবনের কাছাকাছি থেকেই পছন্দের ও বাজেট অনুযায়ী ছাগল কিনছেন।

মোহাম্মদপুরের একটি গলিতে বসে আছেন পাবনার ব্যবসায়ী বক্কর মিয়া। তিনি বলেন, “আমি প্রায় ৫০টি ছাগল নিয়ে এসেছি। এখন পর্যন্ত ১৭টি ছাগল বিক্রি হয়েছে। ছাগল দেখাশোনার জন্য আমার সঙ্গে দু’জন আরো আছে। শেষ মুহূর্তের ক্রেতারাই আমাদের মূল লক্ষ্য।”

অন্যদিকে লালমাটিয়ার ব্যবসায়ী রইছ উদ্দিন জানান, রাজবাড়িতে তার ছাগলের খামার থেকে প্রতি বছর ঈদের আগে এখানে আসে। তিনি বলেন, “অনেকে হাটে যেতে চান না। বাসার কাছ থেকেই কিনতে চান। তাছাড়া হাটের মত ভিড় এখানে নেই। তাই সহজে কিনতে পারেন।”

ধানমন্ডির ক্রেতা সেলিম রায়হান বলেন, “গরু কোরবানির প্রয়োজন হল না। তাই বাসার সামনে থেকেই ছাগল কিনব।” অন্য এক ক্রেতা মিল্টন জানান, ঈদের দিন সকালে কম দামে ছাগল কিনতে চান।

ছাগলের খাবারের ভ্যানগুলোও বসেছে রাস্তার পাশে। কাঠালের পাতার আঁটি দাম ৫০ টাকা এবং দূর্বাঘাসের আঁটি ৪০ টাকা। এসব অস্থায়ী হাটে ক্রেতা-বিক্রেতা উভয়েরই চাহিদা মেটাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট