1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিষিদ্ধ হেলোসিন ওষুধ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৫১৮ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, অস্ত্রোপচারে ব্যবহৃত নিষিদ্ধ হ্যালোসিন ওষুধ যেখানে পাওয়া যাবে সেখানেই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার ঔষধ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “ওষুধটি সরকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে যা কারো ব্যবহার করার অধিকার নেই।” তিনি আরও জানান যে, রাজধানী থেকে একজনকে এই ওষুধ বিক্রির দায়ে গ্রেফতার করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ নিষিদ্ধ চেতনানাশক ওষুধ ব্যবহার করলে ক্লিনিকগুলোর লাইসেন্স বাতিল করা হবে। এটি বন্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে এবং মানুষের জীবন নিয়ে খেলা চলবে না।”

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নিষিদ্ধ ওষুধের উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধে অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও, পরিপত্র জারি করে এই ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মন্ত্রী বলেন, “আসল, নকল পরের কথা – ব্যানড মানে ব্যানড। এটা যেখানেই পাব সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট