1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি ঈদে ৫দিন বন্ধ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা পাঁচদিন (১৪ থেকে ১৮ জুন) আমদানি-রফতানি বন্ধ থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ স্টাফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি বলেন, ঈদের বন্ধের আগেই পচনশীল পণ্য অগ্রাধিকার ভিত্তিতে খালাস সম্পন্ন হয়েছে। তবে বন্ধে অনেক পণ্যবাহী ট্রাক আটকা পড়বে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ১৭ জুন ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ১৪ থেকে ১৮ জুন বাংলাদেশে সরকারি ছুটি থাকবে। এ জন্য দুই দেশের মধ্যে পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে মর্মে একটি চিঠি পেয়েছি।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, পাঁচদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। এ সময় সাধারণত যাত্রী যাতায়াত একটু বেশি থাকে, সে জন্য ডেস্ক এবং অফিসার সংখ্যা বাড়ানো হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, ১৪ জুন থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি, চলবে ১৮ জুন পর্যন্ত। আগামী ১৯ জুন সকাল থেকে আবার আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট