1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

র‍্যাবের সদস্য সেজে ডাকাতি করতেন তাঁরা, হাতে থাকত হাতকড়া

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

ভুয়া র‌্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করতেন এক চক্র। অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন- ভোলার হামিম ইসলাম (৪৫), গাইবান্ধার জিন্নাহ মিয়া (২৭) ও আশিকুর রহমান (৪২), গাজীপুরের আমিন হোসেন (৩০) এবং দিনাজপুরের রুবেল ইসলাম (৩৩)।

র‌্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এরা গাজীপুর, টঙ্গী, উত্তরা ও রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় ৩-৪ বছর ধরে র‌্যাব, পুলিশ, ডিবি, সাংবাদিক ও সরকারি প্রতিষ্ঠানের ভুয়া পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল। তাঁদের কাছ থেকে মাইক্রোবাস, র‌্যাব লেখা জ্যাকেট, হাতকড়াসহ অন্যান্য সরঞ্জাম ও ১৯ লাখ ৪৫ হাজার টাকা লুট হওয়া অর্থ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গত ৬ ই জুন এই ডাকাত চক্র ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে ডাকাতি করে গাজীপুরের শ্রীপুরে ‘সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ কারখানার তিনজন কর্মকর্তাকে অপহরণ ও ১৯ লাখ ৪৫ হাজার টাকা লুট করে। ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ শ্রীপুর থানায় একটি মামলা করেছিল। গ্রেপ্তার হামিমই ছিল এই ডাকাত দলের প্রধান।

আইন-শৃঙ্খলা বাহিনীর ভুয়া পোশাক পরে এভাবে ডাকাতি করা অত্যন্ত ঘৃণ্য ও দণ্ডনীয় অপরাধ। ঘটনার তদন্ত চলছে এবং আরও যারা জড়িত রয়েছেন তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট