1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ :
সংরক্ষিত আসন নীলফামারী -৩ মনোনয়ন ফরম জমা দিলেন ইফ্ফাত আরা জান্নাত দিশা ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ১, আহত অন্তত ২০ জুলাই সনদের সব দফার প্রতি সম্মান আছে: আন্দালিব রহমান পার্থ ভোলায় অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক আটক বিজু উৎসবে পার্বত্য জেলায় ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ গণভোটের রায় অমান্যের অভিযোগে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ ভোলায় নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত লংগদুতে নদীতে ফুল গজানোর মধ্য দিয়ে বিজু উদযাপন শুরু পটুয়াখালী পৌর পার্কে “আই লাভ পটুয়াখালী” থ্রিডি ফলক উদ্বোধন কলাপাড়ায় কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত, ভ্যাকসিন সংকটে চরম দুর্ভোগ

বঙ্গোপসাগরের ৬৫ দিনের নিষেধাজ্ঞা, মৎস্যজীবিদের সচেতনতায় কোষ্টগার্ড

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

প্রজননকালে বঙ্গোপসাগরে চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে মৎস্যজীবিদের সচেতনতায় কোষ্টগার্ড দক্ষিন জোনের প্রচারাভিযান

গোপাল হালদার, পটুয়াখালী: প্রজননকালে বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতনতায় প্রচারনা ও লিফলেট বিতরন করেছে কোষ্টগার্ড দক্ষিন জোন।

বুধবার (১২জুন)দুপুরে পটুয়াখলীর শিববাড়িয়া নদী এবং মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে মৎস্যজীবিদের সচেতন করতে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরন করা হয়। এসময় নিজামপুর কোষ্টগার্ডের ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাকিব মেহবুব সহ কোষ্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা উপস্থিত ছিলেন।

কোষ্টগার্ড জানায়,আ প্রজননকালীন সময় বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ, বোট, স্টেশন এবং আউটপোস্ট সমূহ সার্বক্ষণিক টহলের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এছাড়াও সমুদ্র হতে মৎস্য আহরণে স্থানীয় জেলেদের নিরুৎসাহিত করার লক্ষ্যে ভোলা জেলার ইলিশা, মনপুরা ও তজুমুদ্দিন, পটুয়াখালী জেলার আলীপুর, মহিপুর ও রাঙ্গাবালী এবং বরগুনা জেলার পাথরঘাটা ও নিদ্রাসকিনা এলাকার বিভিন্ন ঘাটে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতি সমৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট