1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি

নওগাঁর নিয়ামতপুরে দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগ নেতার হুকুমে আসাদুজ্জামান নূর ও নাহিদ হোসেন নামে দুই কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত ওই দুই কলেজ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিবার (০৯ জুন) বিকেলে নিয়ামতপুর সরকারী কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার ১০ জুন সকালে আসাদুজ্জামান নূরের বাবা আব্দুল হান্নান নিয়ামতপুর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত আসাদুজ্জামান নূর উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও নাহিদ নিয়ামতপুর সদর ইউনিয়নের বাসিন্দা। তারা দুজনেই নিয়ামতপুর সরকারী কলের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আসাদুজ্জামান নূর নিয়ামতপুর মডেল মসজিদে মোয়াজ্জেমের দায়িত্ব পালন করেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার একাদশ শ্রেণির পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নিয়ামতপুর সরকারী কলেজ গেটে আসা মাত্রই আসাদুজ্জামান নূর ও নাহিদের উপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আরিফ, সম্রাট, রিদয়, শাওন, আশিক, শাকিব, শিলন ও সজীব। পূর্ব শত্রুতার জের ধরে আসাদুজ্জামান নূর ও নাহিদের ওপর লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে বিভিন্ন স্থানে ফোলা জখম করা হয়।
আসাদুজ্জামান নূরের বাবা বলেন, আমার ছেলে কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কলেজ গেটের সামনে তারা পথরোধ করে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে জখম করে। আমার ছেলের বন্ধুরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় ছেলেকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আমি আমার ছেলের সঠিক বিচার চাই দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি করেন তিনি।
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট