1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

 রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক নীলফামারী জেলা পুলিশ লাইন্সে প্যারেড পরিদর্শন ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন

এম জসিনুর রহমান, জলঢাকা, নীলফামারী
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

আজ সোমবার (১০ জুন ২০২৪ খ্রিঃ) সকাল ০৯:০০ ঘটিকায় বার্ষিক প্যারেড পরিদর্শন ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনের উদ্দেশ্যে জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর রেঞ্জ, রংপুর মহোদয় পুলিশ লাইন্স নীলফামারীতে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা।

পরবর্তীতে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।

প্যারেড পরিদর্শন শেষে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় সুশৃংখলভাবে প্যারেড সম্পন্ন করায় প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানান এবং পুরস্কার প্রদান করেন।

এসময় মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের সঙ্গে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সুযোগ্য পুলিশ সুপার নীলফামারী জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয়।

প্যারেড কমান্ডার হিসেবে উক্ত বার্ষিক পরিদর্শন প্যারেড পরিচালনা করেন জনাব মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী।

প্যারেড পরিদর্শন শেষে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় মোটরযান শাখা, অস্ত্রাগার, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভান্ডার, ক্লোথিং স্টোর পরিদর্শন করেন।

অতঃপর মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলফামারী জেলার অফিসার ও ফোর্সদের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। তিনি কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। অতঃপর সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে বিশেষ কল্যাণ সভা সমাপ্ত করেন।

বিশেষ কল্যান সভা শেষে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় রিজার্ভ অফিস নীলফামারী বার্ষিক পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) নীলফামারী; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; জনাব কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) নীলফামারী; জনাব রাফে সামদান হুসাইন মোঃ আদেল, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রংপুর; আর আই পুলিশ লাইন্স নীলফামারী সহ জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট