1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

নলছিটিতে ভূমিসেবা সপ্তাহ’র উদ্বোধন

অরবিন্দ পোদ্দার, নলছিটি
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভুমি অফিস চত্তর থেকে একটি র‍্যালী বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে অডিটরিয়ামে এসে এক আলোচনা সভায় মিলিত হন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি সমাপ্তি রায়’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আ: ওয়াহেদ খান, নলছিটি থানা অফিসার ইনচার্য (ওসি) মোঃ মুরাদ আলী, সাবেক জেলা পরিষদ সদস্য খন্দকার মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শেখ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তহসিলদার, উদ্যোক্তা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন ভুমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের ফলে ভূমি সংক্রান্ত যে কোন কাজ এখন খুব সহজে নিজের কাজ নিজেই করা যাবে। শনিবর ৮জুন থেকে ১৪জুন ২০২৪ পর্যন্ত ৭দিন গ্রাহকদের যাবতীয় সেবা তাৎক্ষণিক ভাবে প্রদান করা হবে বলেও তাঁরা জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট