1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

শরিফাবাদ হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন ভাঙ্গা মাধ্যমিক শিক্ষা অফিসার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৪০৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় শরিফাবাদ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন। পরিদর্শন শেষে শিক্ষা প্রতিষ্ঠানটির বিষয়ে শিক্ষা কর্মকর্তাগণ সন্তোষজনক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৬জুন) দুপুর ১২টায় শরিফাবাদ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

উপজেলার ঘারুয়া ইউনিয়নে অবস্থিত শরিফাবাদ হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত প্রাক-নির্বাচনী পরীক্ষা ও নতুন কারিকুলাম বিস্তরণ বাস্তবায়ন বিষয়ে শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. শাখাওয়াত বিশ্বাস,

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক সুবোধ মালো সহ অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।

এবিষয়ে ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন এ প্রতিনিধিকে জানান, ‘প্রতিষ্ঠানটির পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি খুব সন্তোষজনক। নতুন কারিকুলাম বাস্তবায়নে শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী আন্তরিক রয়েছেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট