1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

সুন্দরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হারুন অর রশিদ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

সবাই মিলে গড়বো দেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ,এই স্লোগান মুখে নিয়ে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার উপজেলা অডিটরিয়াম হল রুমে দুর্নীতি বিরোধী বির্তক অনুষ্ঠিত হয়।

বির্তক প্রতিযোগিতায় সুন্দরগঞ্জের সবুজ শিক্ষালয় শিশু নিকেতন চ্যাম্পিয়ান ও বামনডাঙ্গা শিশু বিদ্যানিকেতন ও কলেজ রানাস আপ হয়েছে।

উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান বির্তকে অংশ গ্রহন করে। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফলগাছা উচ্চ বিদ্যালয় জাহিদুল ইসলাম জাহিদ । বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু জাফর লস্কর, উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা। পরে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাজান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো. তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জাহিদুল ইসলাম, দুনীতি দমন কমিশনের রংপুর অফিসের উপ-সহকারি পরিচালক একে এম নূরে আলম, দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রশিদ, গোলাম রব্বানী, বাবলু মিয়া, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন বুলু, হারুন অর রশিদ, আসাদুল ইসলাম ,সুদীপ্ত শামীম ও জুয়েল রানা, প্রমুখ। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট