1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১

কবর থেকে লাশ চুরি, উদ্ধার করলো পুলিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলার রাজাহাটে কবর থেকে চুরি হওয়া লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার চাকিরপশার পাঠক গ্রামে ঘটেছে এমন ঘটনা। কবর থেকে লাশ কে বা কারা চুরি করছে তা নিয়ে চলছে ব্যাপক চাঞ্চল্য। লাশ চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামের নুরজাহান বেগম (৭৮) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঐ দিনই বাদ মাগরিব ঐ গ্রামের তেঁতুল তলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। রাত সাড়ে ১০টার দিকে মৃতার কনিষ্ঠ ছেলে নুরুল হুদা নবাব (৩৫) কবরস্থানে গিয়ে কবরের উত্তরাংশ উম্মুক্ত দেখতে পায়। পরবর্তীতে সে নিশ্চিত হয় কবরস্থান থেকে তার মায়ের লাশ চুরি হয়ে গেছে। পরিবারের সদস্যদের বিষয়টি সে জানায় এবং পরিবারের সদস্যরা আশেপাশে অনুসন্ধান করে লাশ না পেয়ে লাশ উদ্ধারের জন্য জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ জানায়। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ওসিকে জানানো হয়।সংবাদ পেয়ে ওসি দ্রুত ঘটনাস্থলে গিয়ে কবর উম্মুক্ত দেখতে পান। ওসি কয়েকজন অফিসার ফোর্সসহ অনুসন্ধানের একপর্যায়ে কবরস্থানের অদূরে আবু হোসেনের জমিতে অর্ধনিমজ্জিত অবস্থায় লাশ দেখতে পায়।পরে রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করা হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,নারী পুলিশের সহায়তায় যথানিয়মে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যরা পুনরায় লাশের জানাযা সম্পন্ন করে ফযরের নামাযের পর যথাস্থানে লাশ দাফন করেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট